Refund and Returns Policy

BDCHOICESHOP.COM এর রিটার্ন পলিসি

আপনার প্রতিটি কেনাকাটা এবং প্রতিটি প্রোডাক্ট যাতে সঠিক থাকে, আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি। এর পরেও যদি কোনো কারণে প্রোডাক্টে কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে, অথবা প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট কাজ না করে, কালার বা সাইজ অর্ডার করা পণ্যের থেকে ভিন্ন হয় — সেক্ষেত্রে পণ্য এক্সচেঞ্জ বা রিটার্ন করার সুযোগ রয়েছে।

প্রোডাক্ট মিসিং বা ভিন্ন প্রোডাক্ট কমপ্লেইন করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট যাচাই করে নিন অথবা আনবক্সিং ভিডিও ধারণ করুন। আনবক্সিং ভিডিও ছাড়া প্যাকেজে প্রোডাক্ট মিসিং, ভাঙা, বা ভিন্ন প্রোডাক্ট সংক্রান্ত অভিযোগ গ্রহণযোগ্য হবে না। তাই ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে যেন অবশ্যই প্রোডাক্ট আনবক্সিং ভিডিও ধারণ করেন।


ওয়ারেন্টি সুবিধা

BDCHOICESHOP.COM থেকে আমরা অধিকাংশ প্রোডাক্টের ক্ষেত্রে ৭ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রদান করি। এছাড়াও, প্রায় সব প্রোডাক্টের জন্য আলাদা আলাদা মেয়াদের ওয়ারেন্টি থাকে, যা প্রোডাক্ট রিসিভ করার দিন থেকে কার্যকর হয়।


যেসব ক্ষেত্রে রিটার্ন/এক্সচেঞ্জ/ওয়ারেন্টি/রিফান্ড প্রযোজ্য নয়

  • প্রোডাক্ট বার্ন বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে
  • যেকোনো ধরনের সফটওয়্যার বা ডিজিটাল প্রোডাক্ট
  • ক্লিয়ারেন্স সেলের প্রোডাক্ট
  • প্রোডাক্টের সিল বা স্টিকার খুলে ফেললে
  • আন্ডারগার্মেন্টস আইটেম
  • প্রোডাক্টের সঙ্গে দেওয়া যেকোনো এক্সেসরিজ, চার্জার বা অ্যাডাপ্টার
  • যেকোনো গিফট আইটেম বা বিনামূল্যে প্রদত্ত পুরস্কার
  • প্রোডাক্টে স্ক্র্যাচ বা দাগ থাকলে, অথবা পুনঃবিক্রয়যোগ্য অবস্থায় না থাকলে
  • থার্ড পার্টি হার্ডওয়্যার/ডিভাইস/অ্যাপ/সফটওয়্যার কম্প্যাটিবিলিটি ইস্যু, যা প্রোডাক্টের ডিফল্ট ফিচার নয়

রিটার্নের প্রক্রিয়া

  • প্রোডাক্ট পাওয়ার পর দ্রুত চেক করুন। সমস্যা থাকলে লিখিতভাবে আমাদের জানাতে হবে।
  • ইমেইলকে অগ্রাধিকার দেওয়া হবে (support@bdchoiceshop.com), তবে ছোট সমস্যার জন্য বা প্রোডাক্ট ব্যবহারের সহায়তার জন্য কাস্টমার কেয়ার নম্বরে কল করতে পারেন বা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
  • রিটার্ন করার সময় প্রোডাক্টের সাথে প্রদত্ত সব ধরনের পেপার, বক্স, এক্সেসরিজ, ওয়ারেন্টি কার্ড, স্টিকার, লেবেল, গিফট আইটেম ইত্যাদি দিতে হবে।
  • প্রোডাক্ট অবশ্যই প্রপারলি প্যাক করে (কখনোই প্রোডাক্টের মূল বক্সে সরাসরি টেপ লাগানো যাবে না) কুরিয়ারের মাধ্যমে আমাদের অফিস ঠিকানায় পাঠাতে হবে অথবা নিজে/অন্য কাউকে দিয়ে পৌঁছে দিতে হবে।
  • কিছু ক্ষেত্রে আমরা আপনার লোকেশন থেকে প্রোডাক্ট পিকআপের ব্যবস্থা করতে পারি, তবে এ ক্ষেত্রে কুরিয়ার চার্জ আপনাকে অগ্রিম প্রদান করতে হবে।
  • প্রোডাক্ট অবশ্যই পুনঃবিক্রয়যোগ্য অবস্থায় থাকতে হবে, কোনো পার্টস মিসিং বা বক্স ক্ষতিগ্রস্ত হলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
  • সব ঠিক থাকলে প্রোডাক্ট রিসিভ করার ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ডেলিভারি চার্জ সংক্রান্ত নীতি

  • প্রোডাক্টে কোনো ফল্ট থাকলে ডেলিভারি চার্জ আমরা বহন করবো (ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা; এর বেশি হলে অতিরিক্ত কুরিয়ার চার্জ কাস্টমারকে বহন করতে হবে)।
  • যদি কাস্টমার মন পরিবর্তন করেন বা পণ্য পছন্দ না হয়, তবে কুরিয়ার চার্জ এবং অন্যান্য চার্জ কাস্টমারকেই বহন করতে হবে।

রিফান্ড নীতি

  • রিফান্ডের সময় যদি ক্রেতা ওই অর্ডারে কোনো ক্যাশব্যাক বা গিফট পেয়ে থাকেন, তবে সেটি ফেরত দিতে হবে বা রিফান্ডের পরিমাণ থেকে কেটে নেওয়া হবে।
  • ক্যাশব্যাক কেটে বাকি টাকা রিফান্ড করা হবে।

📞 যোগাযোগের জন্য:
ফোন: 01568769441
ইমেইল: support@bdchoiceshop.com

Cart

Your Cart is Empty

Back To Shop